ভোর থেকেই জন্মদিনে শুভাকাঙ্খী-প্রিয়জনের শুভেচ্ছায় সিক্ত মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ৭৮তম জন্মদিনে দাঁড়িয়ে ‘গণতন্ত্র ফিরে পাবার’ কথাও বললেন তিনি।রোববার ২৬ জানুয়ারি ৭৭ বছর পূর্ণ করলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। ১৯৪৮ সালের এই দিনে ঠাকুরগাঁওয়ে তার জন্ম।